ব্রেকিং নিউজ পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধননওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধনআত্রাইয়ে সড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলাপার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস: ২০২৬-২৭ এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

আত্রাইয়ে সড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে গাছের ডাল ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় লোহার তৈরি একটি ছোড়া উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে আত্রাই-রানীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানাধীন মহাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মহাদিঘী এলাকায় খেজুরগাছের ডাল সড়কের ওপর ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের ধারণা। খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় তারা একটি দেশীয় লোহার তৈরি ছোড়া ফেলে যান।

পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. বেলাল প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি আত্রাই উপজেলার মহাদিঘী দক্ষিণপাড়া গ্রামের মৃত কেরামত প্রামাণিকের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার বেলাল প্রামাণিকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সড়কে ডাকাতি প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

লেখক