ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

নওগাঁর আত্রাইয়ে ৩দিন ধরে নিখোঁজ শিবলু, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামের মোঃ শিবলু (২০) গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাননি। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, শিবলুর মানসিক ও স্নায়বিক জটিলতা রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেননি।

নিখোঁজ শিবলুর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁকে কোথাও দেখে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নাম্বার ০১৩৩৩০৬৪১২৭

লেখক