ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ায় অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট অভিভাবকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে।

জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিভাবকদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশ জানায়, বয়স ও প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের আগেই কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া তাদের পাশাপাশি অন্য সড়ক ব্যবহারকারীদের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সন্তানদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করা হয়েছে।

লেখক