ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

আত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামে ক্রীড়ামোদী ও সচেতন তরুণদের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দীন চাঞ্চল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মির্জাপুরের তরুণদের এমন সুন্দর আয়োজন তাঁকে মুগ্ধ করেছে। ভবিষ্যতেও এলাকার ভালো ও ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি টুর্নামেন্টের আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী সব দলের প্রতি শুভকামনা জানান।

স্থানীয় তরুণদের এমন ক্রীড়া আয়োজন এলাকায় খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লেখক