ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আহসান হাবীব নাহিদ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাস মাঠে এ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায়।

সহ: শিক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম,
পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদেরসহ সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে
পরীক্ষার্থীদের সুফলাফল কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

আসন্ন এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের জেনারেল শাখায় ১২৯ জন এবং ভোকেশনাল শাখা থেকে ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

লেখক