ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নন্দীগ্রামে ইসলামী ব্যাংকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-

ইসলামী ব্যাংকের ৪০ বছর পূর্তিতে সাড়াদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ব্যাংক শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আছর ইসলামী ব্যাংক নন্দীগ্রাম উপজেলা শাখার প্রধান ব্যাংক ব্যাবস্থাপক মোঃ রওশন কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আনিছুর রহামন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের ডি.জি.এম সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, বণিক সমিতির সভাপতি, আব্দুল করিম, সহ-সভাপতি একে.এম ফজলুল হক কাশেম, এসপিও সামসুজ্জামান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাহবুব আলম।

লেখক