ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে হিরোইন সহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী :

গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ২ গ্রাম হিরোইন সহ নুরুল ইসলাম ওরফে শহিদ শেখ(৪৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

২২ জুন সকাল সাড়ে আটটার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করে মাহেন্দ্র গাড়ীতে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফের শহিদ শেখ কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ওরফে শহিদ শেখ ফরিদপুর জেলার হোগলাডাঙ্গী সদরদী গ্রামের মোঃ আলী ফকির ওরফে মইনুদ্দিন শেখে ওরফে আলী বোবার ছেলে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করে মাহেন্দ্র গাড়ীর যাত্রীবেশী মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফে শহীদ শেখকে ২ গ্রাম হিরোইন গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ওরফের শহিদ শেখের বিরুদ্ধে দুইটি চুরি মামলা সহ মোট তিনটি মামলা রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লেখক