ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পুলিশ সুপারের পশুহাট পরিদর্শন

রাজবাড়ী ঃ

রাজবাড়ীতে পশুর হাট পরিদর্শন কালে পুলিশ সুপার ক্রেতা-বিক্রতাদের নিশ্চিন্তে ও নির্বিঘ্নে ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় পরামর্শসহ লিফলেট বিতরণ করেন।

২৫ জুন রবিবার দুপুরে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় পশুর হাট পরিদর্শন করেন  রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এসময় তিনি বলেন রাজবাড়ীতে বেশ কিছু পশুর হাট বসেছে। আজ থেকে শুরু হবে জমজমাট পশুর হাট। সবগুলো হাটে পুলিশ নিরাপত্তার পাশাপাশি, প্রয়োজনীয় পরামর্শ সহ লিফলেট বিতরণ, জাল টাকা শনাক্ত ও টাকা পরিবহণে সহায়তার জন্য রাজবাড়ী জেলা পুলিশ সদা প্রস্তুত রয়েছে। শুধু পৌরসভা এলাকাতেই নয়, ইউনিয়ন পর্যায়ের হাটগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের বিট অফিসারের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশি নজরদারী রয়েছে। পুলিশের এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হাটে উপস্থিত ক্রেতা বিক্রেতাগণ।
বিনোদপুর পশুরহাট পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ), অতিঃ পুলিশ সুপার রেজাউল করিম (ক্রাইম এন্ড অপস্),   অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান (সদর সার্কেল), এএসপি (প্রবেশনার) মোঃ আসলাম সাগর, অফিসার ইনচার্জ রাজবাড়ী থানা শাহাদাত হোসেন,  সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। যেকোন পুলিশী সেবা নিতে পুলিশ কন্ট্রোল রুম, রাজবাড়ী ০১৩২০১০২২৯৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

লেখক