ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী কালুখালী থানা পুলিশের অভিযানে হিরোইন সহ গ্রেফতার২

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে ১৭ গ্রাম হিরোইন সহ মোঃ জনি শেখ (২২) ও চন্দন চক্রবর্তী (৪০) নামে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

২৬ জুন বিকাল সাড়ে চারটার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাসুদের মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত জনি শেখ কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের শুকুর আলীর ছেলে ও চন্দন চক্রবর্তী কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের মৃতঃ সংকর চক্রবর্তীর ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জনি শেখ ও চন্দন চক্রবর্তী নামে দুইজন মাদক কারবারিকে ১৭ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করে। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লেখক