ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

জাজিরায় পিতার হত্যার আসামীকে কুপিয়ে হত্যার পর মুজাম্মেল হক আটক 

ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মাসেতু দক্ষিন থানা এলাকায়  দাউদ খান (৪৫) পিতা মৃত ইসমাইল খানকে, ১২ তারিখ দিবাগত রাতে, কুপিয়ে হত্যা করে। এঘটনায় এলাকাবাসি মুজাম্মেল হক নামে একজনকে পালিয়ে যাবার সময় আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
সূত্রে আরও জানা জায় মুজাম্মেল হক এর পিতা নূরইসলাম মাদবর, কয়েক বছর আগে হত্যা কান্ডের স্বীকার হয় সেই মামলার আসামী ছিলেন এই দাউদ খাঁন, দাউদ খাঁনের জায়গা জমি সেই থেকে চাষাবাদ করতে বাধাদিয়ে আসছে মুজাম্মেল হক গংরা। স্থানীয় সূত্রে মতে নানান সময় মৃত্যুর হুমিকি দিয়ে আসছিলো এই দাউদ খাঁনকে গত দুদিন আগেও তাকে মারার চেষ্টা ও হুমকি দিয়েছে বলে জানা জায় এঘটনায় পদ্মাসেতু দক্ষিন থানায় একটি অভিযোগ করেছিলেন দাউদ খাঁন।
পিতার হত্যার বদলা নিতে মরিয়া ছিলেন এই মুজাম্মেল গংরা। সুযোগ বুঝে সফলও হয়েছে বাবার প্রতিশোধ নিতে ।
দাউদ খাঁনকে হত্যার আগে ছক আকেঁ এই মুজাম্মেল জাতে হত্যা করে সে নিজেকে নির্দোষ প্রমান করতে পারে । কিন্তু হত্যার পর পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন তাকে রক্ত মাখা অবস্থায় আটক করে পুলিশ হেফাযতে দিয়েছে।
দাউদ খাঁন একজন শান্ত মেজাজের প্রবাসি ছিলেন।
জানা জায় দাউদ খাঁনের শরীরের কুপিয়েছে ও হাত পায়ের রগ কেটে দিয়েছে এতে মৃত্যুর বরন করেছে দাউদ খাঁন।

লেখক