ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে শামীম তালুকদার লাবু জিপ গাড়ি প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শামীম তালুকদার লাবু জিপ গাড়ি প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। শামীম তালুকদার লাবু জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও ভাষা সৈনিক মোতাহের হোসেন তালুকদারের পুত্র, বর্তমান সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য।
শনিবার (৯ মার্চ ২০২৪ইং) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
জিপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। এ ছাড়া উড়োজাহাজ প্রতীকে মুহাম্মদ শওকত আলী সেলিম ৩৪, মোটরসাইকেল প্রতীকে আব্দুর রহমান ২, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার
১০ এবং চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন।

লেখক