ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে দুটি ফার্মেসীকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সেলিম উদ্দিন।
ভোক্তা অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পণ্যের মোড়ক যথাযথ ভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাে শ্রীপুরের মেসার্স মীর ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিশ্রুত ওষুধপণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবাহন না করার অপরাধে মেসার্স রাফি ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, দুটি ফার্মেসীকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে

লেখক