ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

পার্বতীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে সেমিনার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষে এক অবহিতকরণ সেমিনার আজ (২৭ জুন) বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীরা যাতে ডিজিটাল মাধ্যমে তাদের ভাতা সঠিকভাবে উত্তোলন করতে পারে, প্রতারকের খপ্পরে যেন না পড়ে সে বিষয়ে সেমিনারে আলোচনা হয়। সুবিধাভোগীরা যাতে ওটিপি পিন কোড হ্যাকারদের কাছে সরবরাহ না করে সে বিষয়েও সেমিনারে আলোচনা করা হয়।
সেমিনারে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজ সেবা দপ্তরের কর্মকর্তা, মাঠ কর্মী, স্বেচ্ছাসেবী, সমাজ সেবক ও সাংবাদিকরা অংশ নেয়।

লেখক