ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

পার্বতীপুরে পানিতে ডুবে মৃত দুই শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পানিতে ডুবে মৃত দুই শিশুর পরিবারকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক অনুদান দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন আজ বুধবার সকালে তাদের বাড়িতে যান এবং উভয় পরিবারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
ঘটনাটি ঘটেছে গত ১৭ জুন মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরে। নিহত শিশুদের মধ্যে একজন পার্বতীপুর ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের কন্যা আছিয়া মোবাশ্বেরা (৭) ও মোশাররফ হোসেনের কন্যা মুশফিকা আক্তার মিম (৯)।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে শিশু দুটি খেলাধুলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। এর কিছুক্ষণ পরপরই পুকুরে পানির মধ্যে তাদের সাড়া-শব্দ না পেয়ে এলাকাবাসীর সন্দেহ জাগে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় খোঁজ শুরু করে এবং তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়।
ইউএনও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।

লেখক