ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলাই-বিলে মাছের পোনা অবমুক্তকরণ

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের  কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী বেলাই বিলে বিভিন্ন প্রজাতির দেশী মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বেলাই বিলের বক্তারপুর ইউনিয়নাধীন নলী ব্রিজ, নাগরী ইউনিয়নের শিমুলিয়া ও জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রুই, কাতল, মিরকা, গ্লাসকাফ, কারপু, পুটিসহ বিভিন্ন প্রজাতির ৩ হাজার পিস এবং কৈ ও শিং ৫০ হাজার পিসসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছের প্রায় ৫৫ হাজার মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ স্থাণীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

লেখক