ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

সিরাজগঞ্জে কবরস্থানের পাশে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের কবরস্থানের পাশে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে। স্থানীয়রা রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ সদর থানায় খবর দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ সদর থানার মোবাইল টিম সিরা-১ এর এসআই (নিঃ) মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, সকাল বেলা আমরা দেখতে পাই এক ব্যক্তি পড়ে আছেন। কাছে গিয়ে দেখি তার কোনো নড়াচড়া নেই। পরে পুলিশকে খবর দিই। উনি কিছুদিন ধরেই এলাকায় ঘুরে বেড়াতেন, কারো সঙ্গে তেমন কথা বলতেন না।

পুলিশ জানায়, মৃত ব্যক্তি আনুমানিক ৪০ বছর বয়সী এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রায় ৫-৬ মাস ধরে পঞ্চসারটিয়া গ্রাম এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার এসআই (নিঃ) মো. আল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর (UD) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

লেখক