ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় বেকারীকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী সদর উপজেলার বড়পুল ও শ্রীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  মঙ্গলবার (৯ জুুলাই) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে চালিয়ে একটি বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করে জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, জেলা পুলিশ লাইন্সের এএসআই মো. আশরাফুল ইসলাম ও জেলা চেম্বার্স অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বড়পুল ও শ্রীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মোড়ক যথাযথ ভাবে ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে শ্রীপুর বাজারের মেসার্স কাদেরীয়া বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে একটি বেকারীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এসময় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

 

লেখক