ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

বগুড়ায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন,নবাগত পুলিশ সুপার  জাকির হাসান পিপিএম।

উপস্থিতি সকল সাংবাদিকদের সবাই পরিচিত পর্ব শেষে, নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান এবং বগুড়া জেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

এ সময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে মাদক, জঙ্গিবাদ, অনলাইন জুয়া, কিশোরগ্যাং সহ যেকোন ধরনণর অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),

জনাব মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), বগুড়া, জনাব মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া’সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।

পুলিশ, ও সাংবাদিকের পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার মানসে জেলা পুলিশ, বগুড়া নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

লেখক