ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও মন্দির পরিদর্শন করল সিলেট জেলা ও মহানগর যুবদল

মোঃ জামাল উদ্দিন (সিলেট)ঃ

সিলেট নগরীর বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও মন্দির পরিদর্শন করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। ১০ আগস্ট, শনিবার বিকেলে নগরীর জিন্দাবাজারের বিভিন্ন স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের নিবিঘ্নে ব্যবসা-বানিজ্য চালিয়ে যাওয়ার আহবান জানান জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। তারা বলেন, স্বেরাচার শেখ হাসিনার পতনে নাখুশ হয়ে একটি অপগোষ্ঠী সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করত সচেষ্ঠ রয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি সারাদেশের মানুষকে নিয়ে এ ষড়যন্ত্র রুখে দিবে। মানুষের জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে সিলেট জেলা ও মহানগর যুবদল। পরে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, স্বর্ণ ব্যবসাী নেতৃবৃন্দ ও মন্দিরের পুরহিত, জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় সনাতন ধর্মালম্বী লোকজন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সার্বিক খোঁজ খবর নেওয়াসহ তাদের সাথে-পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং কুচক্রী মহলের যে কোন সহিংসতাও অপ্রীতিকর ঘটনাকে একসাথে মোকাবিলা করার অঙ্গীকার করেন।

লেখক