ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর আত্রাইয়ে রংতুলির শহীদ ফাহমিন গোলচত্বর

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহিদ ফাহমিন চত্বর তৈরি করেছেন ছাত্ররা। আত্রাই নদীর উপর নব-নির্মিত বৃহত আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রংতুলি দিয়ে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেছেন। এটি তৈরির মধ্যদিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ছাত্ররা।

জানা যায়,কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মোঃ আবু জাফর বাদশার ছেলে টঙ্গি সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শহীদ শেখ ফাহমিন জাফর কোটা সংস্কার আন্দোলনে একজন প্রথম সারির শিক্ষার্থী ছিলেন।

তিনি নিহত হবার পরদিন ১৯ জুলাই তার নিজ গ্রাম উপজেলার তারাটিয়া গ্রামে তাটে সমাহিত করা হয়।এদিকে গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় অর্জনের পর আত্রাইয়ে শহীদ ফাহমিনের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন স্থানে স্থানে তার নামে ফলক তৈরির দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় আত্রাইয়ের শিক্ষার্থীরা রংতুলি দিয়ে আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেন।

লেখক