ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের নামে অস্ত্র মামলা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদারের নামে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগে অস্ত্র দেখে মুসল্লিরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাগজিন ও গুলিসহ দুটি শটগান উদ্ধার করে থানা নিয়ে আসে। দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক। পরে যাচাই-বাছাইয়ের পর শটগান দুটি শনাক্ত করা হয়েছে। অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত (৩ সেপ্টেম্বর) সময়ের মধ্যে অস্ত্র জমা না দেওয়ায় শটগান দুটির লাইসেন্স বাতিল হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে ওসি হুমায়ুন কবির জানিয়েছে।

লেখক