ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সিরাজগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার ও প্রাইভেট কার জব্দ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২০ সেপ্টেম্বর দুপুর ১৫.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গোলচত্বাবর এলাকা হতে ২৬ কেজি গাঁজাসহ আসামি মোঃ নাছির উদ্দিন (৩৮) গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত আসামি মোঃ নাছির উদ্দিন (৩৮)ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে । এছাড়াও তার সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ, লেঃ কমান্ডার বিএন ও কোম্পানী কমান্ডার র‌্যাব-১২ সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে প্রাইভেট কার যোগে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক