ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই নারী মোছা. রেবা খাতুন (৪৬)। তিনি সদর উপজেলার কা‌লিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার মোহাম্মদ বেলাল আকন্দর স্ত্রী।

স্থানীয়রা জানান, রেবা খাতুন দীর্ঘ দিন থেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজে আবার তাকে বাড়িতে নিয়ে আসেন। সে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগতে ছিল এবং চিকিৎসা চলছিল। আজ তা‌কে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মানসিক সমস্যার কারণে সকাল ৯ টার দিকে সকলের অগোচরে নিজ বাড়ির বারান্দায়, ধর্নার সাথে রশি দ্বারা ফাঁস নেয়। বিষয়টি প্রতিবেশী লোকজনের দৃষ্টি গোচর হলে সঙ্গে সঙ্গে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে আ‌ছে।

লেখক