ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে সলঙ্গা থানার হা‌টি কুমরুল ঢাকা মহাসড়কের হোড়গাতী নামক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিহত হলেন, টাঙ্গাইল জেলার আলোকদিয়া গ্রা‌মের মৃত ওমেদ আলী ছে‌লে মো. মিনহাজ আলী (৪৫)।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই মো. মতিউর রহমান ব‌লেন, নলকা ইউনিয়নের হোহগাতী গ্রামস্থ নামক স্থানে ঢাকা হতে হাটিকুমরুলের উদ্দেশ্যে  সিমেন্ট বোঝায় ডিসটিক  ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে যায়।

অপরদিকে হাটিকুমরুল হতে নলকার উদ্দেশ্যে মোটরসাইকেল যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘ‌টে।

এসময় মোটরসাইকেল চালক মো. মিনহাজ আলী গুরুতর আহত হ‌লে স্থানীয় লোকজন উদ্ধার করে তা‌কে স্থানীয় হসপিটালে নি‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লেখক