ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (২ অক্টোবর) বুধবার সকাল ১১ ঘটিকায় আত্রাই থানা চত্বরে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি(তদন্ত) মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলা শাখার সভাপতি শ্রী বরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক বাবু সনৎ কুমার প্রামানিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দও, সাধারণ সম্পাদক শ্যামল কুমার, বুড়িমাতা পূজা মন্দির কমিটির সভাপতি উত্তম, তিলা বাদুড়ী পূজা মন্দির কমিটির সভাপতি ভবেষ চন্দ্র সাহা সহ আরও অনেকে।

লেখক