ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশায় ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪ টি দেশীয় তৈরি অস্ত্রসহ ছয়জন সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,  সিরাজ উদ্দিন মণ্ডল (৬০), উজ্জ্বল আলী মণ্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫) ও তোহিদুল (২৬)।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা আর্মি ক্যাম্প ও পাংশা মডেল থানার একটি আভিযানিক দল সুবর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা একটি রাইফেল, একটি লম্বা নলের পিস্তল, তিনটি রামদা ও একটি কুড়ালসহ ছয় সন্ত্রাসীকে আটক করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে এর আগের আরও বিভিন্ন চাঁদাবাজি, লুটপাট, হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই মামলাটি দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

লেখক