ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নবীনগরে ১১০০ লিটার (ওয়াশ) এবং ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ ০৪ জন গ্রেফতার

আবু হাসান আপন, নবীনগর উপজেলা প্রতিনিধিঃ

নবীনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভোলাচং মধ্যপাড়া শিপন ঋষির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০০ লিটার (ওয়াশ) ও ১০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, শিপন ঋষি, পিতা- লেপল ঋষি, রতন ঋষি, পিতা-লেপল ঋষি, অপু ঋষি, পিতা- মৃত মহানন্দ ঋষি প্রঃ বাচ্চু ঋষি, বাপন ঋষি, পিতা- সুভাশ ঋষি। তাদের সবার বাড়ি নবীনগর পৌরসভার ভোলাচং ঋষিপাড়ায়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপান সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নাছির উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।এ সময় পৌরসভাস্থ ভোলাচং মধ্যপাড়া শিপন ঋষির বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদসহ ৪ জনকে আটক করা হয়।আসামিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে আদালতের সোপর্দ করা হয়েছে।

লেখক