ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : 

রাজবাড়ীতে আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় মৌন মিছিল শেষে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও  রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি মো. টোকন মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারি কলেজ শাখার  সিনিয়র  সহ-সভাপতি মো. জামিল সরদার, মো. জসিম খান, সাধারণ সম্পাদক মো. রুবেল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাব হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর খান রনি, দপ্তর সম্পাদক মো. সুজন আলী, কলেজ শিক্ষার্থী ছামীরা রহমানসহ কলেজ ছাত্রদলের সদস্য, কলেজের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক