ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সিরাজগঞ্জে বজ্রপাতে একজ‌নের মৃত্যু

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বজ্রপাতে একজ‌নের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উল্লাপাড়া মডেল থানার মোহনপুর ইউনিয়নের কালিয়া‌কৈড় গ্রামের এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়া‌কৈড় গ্রামের মোহাম্মদ নবীনূরের ছেলে মো. সুজন মাহমুদ (১৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সুজন মাহমুদ মোহনপুর হাট থেকে ধান বিক্রি করে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়িতে ফেরার পথে কালিয়াকৈড় মো. শাহিন মন্ডল এর বাড়ির উঠানে পৌঁছালে বজ্রপাতের কারনে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি মো. রাকিবুল হাসান ব‌লেন, কালিয়া‌কৈড় গ্রামের মো. সুজন মাহমুদ না‌মের এক ক‌লেজ ছাত্রর নিহত হওয়ার খবর পেয়েছি। তবে ‌কোন অভিযোগ ক‌রে নাই। অভিযোগ পেলে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক