ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সিরাজগঞ্জে সাবেক এমপি ড.জান্নাত আর হেনরি এবং তাহার স্বামী শামীম তালুকদার লাবুকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এবং তাহার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা ও নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় আসামি আবু মুসাকে আদালত পূর্ণ গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টায় নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে বাদী পক্ষের আইনজীবীগণ ১০ দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের দীর্ঘ প্রায় ৩০ মিনিট শুনানি শেষে বিকাল ৩:৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোঃ আতিকুর রহমান ও মোঃ রুবেল হোসেন রিমান্ডের ঘোর বিরোধিতা করেন।

তথ্যটি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল হামিদ , এডভোকেট নাজমুল হোসেন, এডভোকেট মোঃ রফিক সরকার ।

লেখক