ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

কয়রায় সাবেক ছাত্রদল ১-০- ব্যবধানে জয়লাভ করেন বর্তমান ছাত্রদল কে হারিয়ে

কয়রা উপজেলা প্রতিনিধি, বিএম আলামিন ইসলামঃ

খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ জানুয়ারী) বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কয়রা উপজেলা শাখা এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলায় সাবেক ছাত্রদল একাদশ ও বর্তমান ছাত্র দল একাদশ অংশগ্রহণ করে , খেলায় ১-০ গোলে বর্তমান ছাত্রদল একাদশ কে পরাজিত করে সাবেক ছাত্রদল একাদশ চ্যাম্পিযন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ,

উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী,যুবদল নেতা ইসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম , মিজানুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা , সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, মহাসিন হোসেন , ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু। শত শত দর্শক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন। খেলা পরিচালনা করেন শিক্ষক মিহির কুমার মন্ডল, মাষ্টার আঃ রাজ্জাক ও মোঃ শফিকুল ইসলাম।

লেখক