ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজবাড়ীতে ওয়াকাথন-মুক্ত আড্ডা-পুরস্কার বিতরণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ওয়াকাথন প্রতিযোগিতা শুরু হয়ে পান্না চত্ত্বর ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

পরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আড্ডা পরিচালনা ও ওয়াকাথন প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে।

আড্ডা অনুষ্ঠান সুচনা করেন রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মো: ফেরদৌস।
কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ে মুক্ত আড্ডায় রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মেহেদী রাকিবুল হাসান, মো: রিপন মাহমুদ, সাঈদুর জামান সাকিব, আব্দুল্লাহ চান সদা, নূর মোহাম্মদ নয়ন, আবরারুল হক ইমন, মিরাজুল মাজীদ তূর্য সহ প্রমুখ।
অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল, রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল হাসেম, প্রবেশন কর্মকর্তা অজয় কুমার হালদার উপস্থিত ছিলেন।

লেখক