ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জন আ’ট’ক

বিএম আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ 

কয়রা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আ’ট’ক করেছে।  এ সময় হরিণের মাংস বহনকারি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) সকাল ৮ টার দিকে উপজেলার কালনা বাজার হতে তাকে মাংস সহ আ’ট’ক করা হয়। আ’ট’ককৃত ব্যাক্তি হলেন পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের পুত্র মোঃ ইকবাল মোড়ল (২৩)। কয়রা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে ব’ন্যপ্রানী নিধন আ’ইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জু’ডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিন’ষ্ট করা হয়েছে। আটক ইকবাল মোড়লকে আদালতের মাধ্যমে জে’ল হাজতে প্রেরন করা হয়েছে।

লেখক