ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

পার্বতীপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে আনুমানিক ২০-২২ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া ও সরদার পাড়া গ্রামের মাঝামাঝি সাকোয়া নদীর সুইস গেটের পানিতে অর্ধ্ব ডুবন্ত অবস্থায় যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পার্বতীপুর মডেল থানায় খবর দিলে পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ওই যুবকের পরণে ছিলো জিন্সের প্যান্ট ও ছাই রঙের গেঞ্জি এবং গ্যাঞ্জির পিছনে ইংরেজিতে কিছু শব্দ লেখা ছিলো।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার এসআই দীনেশের সাথে মুঠোফোনে কথা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অজ্ঞাত যুবকের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি- তবে এ ব্যাপারে তারা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

লেখক