ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান ধারণ করে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে তিনদিন ব্যাপী তারুণ্যের মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধু সূদন সাহা, মার্কেন্টাইল ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক ইশরাকুজ্জামান।
এসময় বক্তারা বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে একজন শিক্ষার্থী কখনওই তার মূল লক্ষ্যে যেতে পারে না। মূল লক্ষ্যে পৌছানোর জন্য তাকে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করতে হবে। বর্তমান প্রযুক্তির যুগ। প্রযুক্তিকে কাজে লাগাতে হলে শিক্ষার্থীদের এই বিষয়ে অভিজ্ঞ হতে হবে। বর্তমানে যে কম্পিউটার আমরা চালাই । এটা মানুষই তৈরি করেছে। মানুষের মাথার ধারণ ক্ষমতা কম্পিউটারের চেয়েও অনেক বেশি। শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রতিভা লুকায়িত আছে। আর এইসব মেলার মধ্য দিয়ে সেইসব প্রতিভা প্রকাশ পায়।
মেলায় মোট ২৩টি স্টল দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত বিভিন্ন জিনিস প্রদর্শন করেছে। আগামি শনিবার বিকেলে মেলার সমাপ্তি হবে।

লেখক