ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

কালীগঞ্জে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে ইয়াং ষ্টার চ্যাম্পিয়ন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে ক্রীড়ানুরাগী প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে সোমবাজার ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে সোমবাজার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আটটি দল নিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। ইয়াং ষ্টার ক্লাব বনাম আর.এস কিং একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.সিরাজ উদ্দিনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. মাসুদ রানা। খেলায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.নাজমুল হাই মামুন। খেলাটি পরিচালনায় ছিলেন শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সুলতান আহাম্মেদ আরমান।

লেখক