ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে শাাফিন মন্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
রবিবার (২৬জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেল সেতুর পাশে পোড়াদহ থেকে ছেড়া আসা গোয়ালন্দগামী ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক।
নিহত শাফিন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফরা গ্রামের মিলন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শাফিন রেল লাইনের উপর দাঁড়িয়ে ছিল। তখন  পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী শাটল ট্রেন আসছিল। ট্রেন থেকে হর্ণ বাজানো সত্ত্বেও সে সরে দাঁড়ায়নি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এসআই বিশ্বজিত কুমার ঘোষ বলেন, খবর পেয়ে এসেছি এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা এটি বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

লেখক