ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় প্রান গেল দু’জনের

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে একটি এসএ পরিবহনের পার্সেলবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২১১৬৫) ও মোটরসাইকেলের (হ ২০-৭৬৮৬) সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বক্কর হাজীর মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত দু’জন হলেন, শাহিনুর আলম (৩৫) ও সুকদেব কুমার রায় (৪২)। জানা যায়, প্রথম জনের বাড়ি পার্বতীপুরের নুরুল মজিদ, মিদ্দাপাড়া পিতা বুলু ও দ্বিতীয়জনের বাড়ি একই উপজেলার রামপুর ছোট উত্তরপাড়া গ্রামে পিতার নাম শ্রী অবনিকা চন্দ্র রায়।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি সৈয়দপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বক্কর হাজীর মোড় নামক স্থানে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম প্রতিদিনের বাংলাদেশকে দু’জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করে। পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই আত্নীয়-স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

লেখক