ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ভেঙ্গে ফেলা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেল প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত দুইটি ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়।

জানা যায়, গত ২০২০-২১ সালে সরকারী অর্থায়নে ম্যুরাল দুইটি নির্মাণ করা হয়। নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলমের সময়ে এ ম্যুরালগুলো নির্মাণ করা হয়।

এর পরবর্তী সময় থেকে বিভিন্ন দিবসগুলোতে আওয়ামী লীগ দলীয়ভাবে ও সরকারী ভাবে রেলওয়ে স্টেশন সংলগ্ন ম্যুরালটিতে পুষ্পস্তবক অর্পণ করা হতো। এদিকে গতকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এ মুর‌্যাল দু’টি ভেঙ্গে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন আত্রাইয়ের ছাত্র জনতার নেতৃত্বে তারেক আহমেদ সম্রাট, সৌরভ, মেহেদী, জিহাদ, রিফাত প্রমুখ।

লেখক