ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সিরাজগঞ্জ পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত রাতে আনুমানিক ১২:৩০ ঘটিকার সময রানীগ্রাম বাজারে এঘটনা ঘটে। ঘটনাটি ওই এলাকার আ’লীগের অগ্নিসন্ত্রাসীরা ঘটিয়েছে বলে জানিয়েছেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু হানিফ বাবু।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্থানীয় বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি অগ্নিসন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

এসময় জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম, যুগ্নসাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ ও সদর উপজেলার কৃষকদলের সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসাইন সবুজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লেখক