ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

বালু মহালের দরপত্রকে কেন্দ্র করে উত্তেজনা, ভিডিও করায় সংবাদকর্মীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালুখালী উপজেলার চরপাতুরিয়া বালু মহালের দরপত্র আহবানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের উত্তেজনা সৃষ্টি হয়। এই ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৪১)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। ইমরান হোসেন বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই বিষয়ে লিখিত অভিয়োগ দেবেন বলে তিনি জানান।

ইমরান হোসেন মনিম রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মনদিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এদিকে ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও নিরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে কালুখালীর চরপাতুরিয়া বালু মহালের দরপত্র আহবানকে কেন্দ্র করে  রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা তৈরি হয়। এ সময় পেশাগত কাজে ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী সাংবাদিক ইমরান হোসেন মনিমের ওপর হামলা করে। এসময় এলোপাতাারিভাবে মারধর করে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় তাকে।

আহত ইমরান হোসেন মনিম বলেন, ‘ আমি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিউজ কাভারেজের জন্য যাই। পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে কোলাহলের শব্দ শুনে সেখানে আসি। এরপর দেখি বালু মহালের দরপত্র আহবানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডতার সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি এই ঘটনার ভিডিও নিচ্ছিলাম। এক পর্যায়ে কয়েকজন আমার দিকে তেরে এসে ভিযিও করছিস কেন। তারাতারি ভিডিও মুছে ফেল। এসব বলতে বলতেই আমার গায়ে হাত তোলা শুরু করে। এক পর্যায়ে কে যেন আমার মাথায় কোনো একটি কিছু দিয়ে আঘাত করে। তখন আমার মাথা থেকে রক্ত পরে আমার শরীরের পোশাক ভিজে যায়। এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু আমাকে রক্ষার জন্য এগিয়ে আসে। পরে অন্য সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হামলাকারীদের আমি চিনতে পারিনি। তবে এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।’

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা। পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রত্রিকার জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। তিনি বলেন, ‘এই হামলার সাথে যারা জরিত তাদেরকে অতি দ্রুত সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সংবাদকর্মীরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে প্রশাসনকে সেই পরিবেশ তৈরি করতে হবে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশের তৎপরতার কারণে ঘটনা বেশি বড় হয়নি।

লেখক