ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার কে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

সোমবার( ১০ ফেব্রুয়ারি)২০২৫খ্রিঃ
সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি বলেন, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন জানাগেছে, তার বিরুদ্ধে রাঙামাটিতে কোনো মামলা না হলেও চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়ায় অন্তত তিনটি মামলা হয়েছে।
এছাড়াও দূদকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

লেখক