ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর বি‌শেষ অভিযানে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে মাদকদ্রব্য পরিবহনকালে ৫১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-১২। এসময় এক‌টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ মিডিয়া অফিসার মো. উসমান গণি।

জানা যায়, গতকাল ১৪ ফেব্রুয়ারি রাত ৯.৪৫ মি‌নি‌টে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গোলচত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ১টি কাভার্ডভ্যান, নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন, দিনাজপুর জেলার বিরল থানার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে, মো. ফরমান হোসেন (৪০)ও ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও সুখানপুকুর গ্রামের মোঃ রশিদুল ইসলামের ছেলে মো. লিটন ইসলাম মাসুদ (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক