ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নুর হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী মীরসরাইয়ে পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মারুফ স্কুলের সামনে থেকে শুরু হয়ে মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মীরসরাই উপজেলা শাখার সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব মো. জাহিদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আরিফ মাঈন উদ্দিন, মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম, বারইয়ারহারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শহীদ, সদস্য সচিব নুর নবী, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব দাউদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক