ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

আত্রাইয়ে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা পরিষদ গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ -৬( আত্রাই রাণীনগর) আসনের এমপি প্রার্থী মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মো.খবিরুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়। আর কোনো ভোট ডাকাতি জনগণ দেখতে চায় না। তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণ মেনে নেবে না। ষড়যন্ত্রমূলকভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা হলে তা জনগণ রুখে দাঁড়াবে।সেই সঙ্গে তিনি ৫ দফা দাবি উপস্থাপন করেন।

উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর আশাদুল্লাহ আল গালিব, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আইন সম্পাদক রায়হান কবির, মো. মশিউর রহমান লিটন, হাফেজ মাওলানা মো. ওবায়দুল্লাহ, মো. ইয়াকুব আলী সহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

লেখক