ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে মাশকালাই চাষে আধুনিক উৎপাদন, কলাকৌশল ও পুষ্টিমান বিষয়ে কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী (বিএআরআই) এর পরিচালক ড. মো. মাজহারুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম এবং ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।

দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬০ জন কৃষকের মাঝে ইলেক্ট্রনিক স্প্রে মেশিন, বীজ সংরক্ষণের ড্রাম এবং বীজ শুকানোর জন্য ত্রিপল বিতরণ করা হয়।

লেখক