ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী-আলোচনা সভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকানন চত্ত্বরে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসকল কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান, রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অর্ণব ঘোষ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

লেখক