ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ৭ দফা দাবিতে সওজ’র মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বেতন বৈষম্য নিরসন ও চাকরির স্থায়ীকরণসহ মোট ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোলভুক্ত কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে ৩ দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।

রাজবাড়ী সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনজুরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম। সঞ্চালনা করেন রাজবাড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন। এসময় সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “সড়ক ও জনপথ বিভাগের মাস্টাররোল শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কাজ করলেও এখনো চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন পান না।”

তাঁরা আরও বলেন, “আমরা বছরের পর বছর রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ ও সরকারি প্রকল্পের কাজ করছি। অথচ এখনো আমাদেরভাবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি আমরা। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।”

মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

লেখক