ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে সমপদ এনজিওর উদ্যোগে বিনামূল্যে গাভী বিতরণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে ৪ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। বুধবার বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা কিন্ডার গার্টেনে এ আয়োজন করা হয়।

সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এনজিও’র নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদারের সভাপতিত্বে  বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সাবেক এজিএম ফরহাদ হোসেন আরজু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ও শিক্ষক এজাজ আহম্মেদ, শাপলা কিন্ডারগার্টেনের শিক্ষক তৌহিদুল ইসলাম রিপন প্রমুখ।

গাভী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৪ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। গাভী পালন করে তারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই লক্ষ্যেই ফাউন্ডেশনটির এ উদ্যোগ।

এর আগে এ ৪ টি পরিবারের ৮ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

লেখক