ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, “দেশের জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ হুমকির মুখে। জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্য প্রয়োজন একটি নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ।”

এ সময় তিনি ৫ দফা দাবি তুলে ধরেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, দলীয় প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের রাজবাড়ী জেলা সেক্রেটারি আলীমুজ্জামান, রাজবাড়ী-২ আসনের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সদর উপজেলার আমীর মাওলানা সৈয়দ আহমেদ খান প্রমুখ।

বিক্ষোভ ও সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ করে।

লেখক